দুবাইয়ে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। দুবাই বিমানবন্দর থেকে তিন মাইল দক্ষিণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। খবর বিবিসির।
নিহতদের মধ্যে তিনজন ব্রিটিশ নাগরিক ও অন্যজন দক্ষিণ আফ্রিকার। এদের মধ্যে একজন পাইলট, একজন কো-পাইলট ও দুইজন আরোহী ছিলেন।
আরব এমিরেটস নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হানিওয়েলের মালিকানাধীন ছোট উড়োজাহাজটি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। এতে একটি মিশনে অংশ নেওয়া চার সিটের বিমানটির সব আরোহী নিহত হন।
মার্কিন প্রকৌশল ও মহাকাশ সংস্থা হানিওয়েল জানিয়েছে, দুবাইয়ে কাজ করার জন্য ডিএ৪২ উড়োজাহাজটি ভাড়া করা হয়েছিল। এক বিবৃতিতে হানিওয়েল দুবাইয়ের বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানটি কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে।
দুর্ঘটনার পর পরই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। দুবাই বিমানবন্দরে প্রায় ৪৫ মিনিট ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed