সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপের গোলাগুলি ও ভাংচুর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সিলেট নগরীর কুয়ারপাড় এলাকায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একটি পক্ষের কার্যালয় ভাঙচুর এবং গোলাগুলি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার (১৪ মে) রাত সাড়ে দশটার দিকে মহানগর আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিধানের অনুসারি শাকিল মোর্শেদ গ্রুপ ও আ’লীগ নেতা এডভোকেট নাসির উদ্দিনের অনুসারী ইমন ইবনে সামরাজ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সংঘর্ষের সময় ওই এলাকায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনা গেছে। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।’
সূত্র জানায়, গত সোমবার রাতে শাকিল মোর্শেদ গ্রুপের কর্মীরা ইমন ইবনে সামরাজের গ্রুপের এক কর্মীর উপর হামলা চালায়। এর জের ধরেই মঙ্গলবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে শাকিল মোর্শেদ এর পক্ষে অভিযোগ করা হচ্ছে, ‘সাবেক শিরির ক্যাডার পিচ্চি ইমনের নেতৃত্বে এখানে তীর নামক জুয়ার আসর নিয়মিত বসত। আমাদের নেতাকর্মীরা তাদের বাঁধা দিলে তারা অতর্কিতে হামলা চালায়। হামলায় আমাদের ৬/৭ জন কর্মী আহত হয়েছেন।
এসময় ইমন অনুসারীরা অফিসে থাকা বঙ্গবন্ধুর ছবিও ভাঙচুর করে বলে অভিযোগ করে তারা।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, ‘দুই গ্রুপের মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
Related News
সিলেট সিটি কর্পোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে প্রার্থীRead More
সিলেটে ভারতীয় ৯০০ কেজি চা পাতার গুঁড়াসহ যুবক আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ৯০০ কেজি ভারতীয়Read More



Comments are Closed