Main Menu

শাবিপ্রবিতে দীর্ঘ ৩২ দিনের ছুটি শুরু

শাবি প্রতিনিধি: গ্রীষ্মকালীন ছুটি, শব-ই কদর ও পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে ১৫ মে (বুধবার) থেকে ৩২ দিনের ছুটিতে যাচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৫ মে থেকে ১৩ জুন পর্যন্ত দীর্ঘ ৩০দিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে এবং ২২ মে হতে ১৩ জুন পর্যন্ত অফিস কার্যক্রম বন্ধ থাকবে।’

এদিকে ১৪ ও ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটির দিন থাকায় ১৬ জুন থেকে যথারীতি ক্লাস-পরীক্ষা এবং অফিস চালু হবে। এই দু’দিনসহ ছুটি হিসেব করলে ১৫ মে থেকে ১৫ জুন পর্যন্ত সর্বমোট ৩২ দিনের ছুটিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।

এছাড়া ক্যালেন্ডারে উল্লেখিত ১৯ মে’র বৌদ্ধা পূর্ণিমার ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। ঐদিন বিশ্ববিদ্যালয়ের অফিস কার্যক্রম যথারীতি চলবে।

Share





Related News

Comments are Closed