পাকিস্থানে বোমা বিস্ফোরণে ৪ পুলিশ নিহত
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১ জন।
সোমবার (১৩ মে) সন্ধ্যায় প্রদেশের কোয়েটা শহরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। পাকিস্তানের বেসরকারি টিভি চ্যানেল ‘জিও টিভি’ এ খবর জানিয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
খবরে বলা হয়, সন্ধ্যায় নমাদ-ই-তারাভিহ মসজিদের কাছে জোরালো আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইজ) বিস্ফোরণে মিনি মার্কেটের একাংশে আগুন লেগে যায়।
বিস্ফোরণে মারা গিয়েছেন ওই এলাকায় মোতায়েন করা পুলিশ বাহিনীর ৪ সদস্য। এছাড়া আহতরা সকলেই নমাজ পড়তে ওই মসজিদের সামনে জড়ো হয়েছিলেন বলে জানা গিয়েছে।
ঘটনার পরে এলাকাজুড়ে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করে দেশটির নিরাপত্তা বাহিনী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি।
এর আগে গত ১১ মে শনিবার বালুচিস্তান প্রদেশের বন্দর নগরী গোয়াদারে বিলাসবহুল পাঁচ-তারকা হোটেলে হামলা চালায় তিন হামলাকারী।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed