কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার ও টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) রাতে এসব ‘বন্দুকযুদ্ধ’ হয়। কক্সবাজারে নিহত সৈয়দুল মোস্তফা ওরফে ভুলু ইয়াবা ব্যবসায়ী এবং টেকনাফে নিহত দুইজন মানবপাচারকারী বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ সৈয়দুল মোস্তফা ওরফে ভুলু নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৩ মে) দিবাগত রাত আড়াইটার দিকে পাহাড়তলীর কাটা পাহাড় এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।
নিহত ভুলু, কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার জহির হাজির ছেলে। তার বিরুদ্ধে থানায় মাদক, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, রাত আড়াইটার দিকে ভুলুকে নিয়ে শহরের কাটা পাহাড় এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় ভুলুর নিজস্ব বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। এসময় ভুলুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে ৪শ পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও ৬টি খালি খোসা উদ্ধার করা হয়েছে।
‘ভুলু’ কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী। শহরের পূর্ব পাহাড়তলী এলাকায় সশস্ত্র শক্তিশালী বাহিনী গঠন করে দীর্ঘদিন ধরে সে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলেও জানান ওসি।
এদিকে একইদিন রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার শাপলাপুর মেরিন ড্রাইভ সড়কে ‘বন্দুকযুদ্ধে’ দুই মানবপাচারকারী নিহত হয়েছে।
নিহতেরা হলেন- টেকনাফ শামলাপুর ২৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুর রহিমের ছেলে আজিম উল্লাহ (২২) ও উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত রহিম আলীর ছেলে আব্দুস সালাম (৫২)।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাপলাপুর মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালায় পুলিশ সদস্যরা। এসময় পুলিশের সঙ্গে দুই মানবপাচারকারী নিহত হয়েছে। এ ঘটনায় টেকনাফ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম, কনস্টেবল মোবারক হোসেন, খাইরুল ও মানিক মিয়া আহত হয়েছেন।
তিনি জানান, নিহত দু’জনই মানবপাচারকারী। ঘটনাস্থল কাছ থেকে দু’টি দেশীয় তৈরি অস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed