স্বামী হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়েছে স্ত্রী হোসনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে পরকীয়ার জেরে স্ত্রী ও তার পরীকায়া প্রেমিকের হাতে নির্মম ভাবে নিহত ফারুক আহমদ হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিয়েছে ঘাতক স্ত্রী ৪ সন্তানের জননী হোসনা বেগম।
গত ৯ মে বৃহস্পতিবার সিলেটের কানাইঘাটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হোসনা বেগম এবং তার পরকীয়া প্রেমিক মোস্তফাসহ আরও দুই সহযোগী মিলে স্বামী ফারুক আহমদকে কিভাবে হত্যা করে তার লোমহর্ষক বর্ণনা দিয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন হোসনা বেগম।
মামলার তদন্তকারী কর্মকর্তা কানাইঘাট থানার এসআই দেলোয়ার হোসেন জানিয়েছেন, স্বামী হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে হোসনা বেগম।
তিনি বলেন, মামলার অধিকতর তদন্তের স্বার্থে গ্রেপ্তারকৃত হোসনা বেগমের ১০ দিনের রিমান্ড চেয়েছেন আদালতে। ২/১ দিনের মধ্যে রিমান্ডের শুনানি হবে।
তবে এ হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত হোসনা বেগমের পরকীয়া প্রেমিক মোস্তফা ও তার দুই সহযোগীকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে বলে এসআই দেলোয়ার হোসেন জানিয়েছেন।
প্রসঙ্গত যে, গত ৫ মে গভীর রাতে নিজ বসত ঘরে পরকীয়ার জের ধরে কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বাউরভাগ ২য়খন্ড গ্রামের মৃত মাহমুদ হোসেনের পুত্র ফারুক আহমদ (৩০) কে তার স্ত্রী হোসনা বেগম ও তার পরকীয়া প্রেমিক মোস্তফাসহ আরো দুই সহযোগী মিলে গলা কেটে নির্মম ভাবে হত্যা করে। হত্যার পর তার লাশ গুম করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী গোরকপুর গ্রামের প্রবাসী মাসুক উদ্দিনের বাড়ীর টয়লেটের সেফটি ট্যাংকির ভিতরে ফেলে রাখে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed