মসজিদের বারান্দায় কাঠ মিস্ত্রীর ঝুলন্ত লাশ!
দোয়ারাবাজার প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মসজিদের বারান্দায় সোহাগ মিয়া (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সুরমা ইউনিয়নের কালিকাপুর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রী।
সোমবার (১৩মে) ভোরে উপজেলার ভুজনা গ্রামের জামে মসজিদের বারান্দায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে দোয়ারাবাজার থানার এ এস আই আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
স্থানীয়দের ধারণা- তাকে হত্যা করে লাশ মসজিদের লাশ বহনকারী লোহার খাটে ঝুলিয়ে রাখা হয়েছে।
সোহাগের পিতা আব্দুল মন্নান জানান, জায়গা জমি নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে মামলাও চলছে। এ কারণে প্রতিপক্ষের লোকজন তাকে ও তার ছেলেদের মৃত্যুর হুমকিও দিয়ে আসছে।
তিনি বলেন, আমার ধারণা প্রতিপক্ষের লোকেরা আমার ছেলেকে হত্যা করে মসজিদে লাশ ঝুলিয়েছে।
দোয়ারাবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
Related News
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের শন্তিগঞ্জRead More
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More



Comments are Closed