নারী ধর্ষণ-হত্যাকারীদের শাস্তি দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকে ধর্ষণের হুমকি দেওয়া অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেফতার, ডা. প্রিয়াংকার আত্মহত্যায় প্ররোচনাকারী ও নার্স তানিয়াকে ধর্ষণ-হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার উদ্যোগে সোমবার (১৩ মে) বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফন্ট সিলেট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দের সভাপতিত্বে ও সঞ্জয় শর্মার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর ও বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার শ্রভ্র দাশ, সাজ্জাদ হোসেন, পলব কর, মলয় চক্রবত্তী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে আজ নারী নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে। দীর্ঘ বিচারিক সূত্রতা, বিচারহীনতার সংস্কৃতি, শাসক দলের প্রশ্রয়ের কারণে একের পর এক নারী ধর্ষণ-হত্যাকান্ডের ঘটনা ঘটেই চলছে।
বক্তারা, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের হুমকিদাতা ছাত্রলীগ নেতাকে ৪দিন অতিবাহিত হওয়ার পরও গ্রেফতার না করায় তীব্র নিন্দা জানান। বক্তারা, অবিলম্বে ধর্ষণের হুমকি দেওয়া অভিযুক্তকে গ্রেফতার, ডা. প্রিয়াংকা আত্মহত্যার প্ররোচনাকারী ও নার্স তানিয়ার ধর্ষন-হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
Related News
সিলেটে এসআরবির পৃথক অভিযানে শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিশেষায়িত পুলিশি ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর পৃথক অভিযানে তালিকাভুক্ত শীর্ষRead More
সিলেটের শাহজালাল সেতু দিয়ে যান চলাচলে বিধিনিষেধ পুলিশের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর উপর নির্মিত হযরত শাহজালাল (রহ.) সেতুRead More



Comments are Closed