গোলাপগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৯’র যৌথ এ অভিযান পরিচালিত হয়।
বাসি খাবার ফ্রিজে রাখার অপরাধে ও মুল্য তালিকা না থাকায় রুচি রেষ্টুরেন্টকে ১৪ হাজার টাকা, আমাদানিকারকের ঠিকানা ও বিভিন্ন পণ্যে এমআরপি মূল্য না থাকায় মধুবন সুপার শপকে ১৫ হাজার টাকা ও ওমর সানী ভেরাইটিজ ষ্টোরে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচলনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম। অভিযানে নিরাপত্তা সহযোগীতায় ছিলেন এসপি শপ্তজিৎ রায়ের নেতৃত্বে র্যাব-৯’র একটি টিম।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed