উইমেন্স মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইন্টার্ন নারী চিকিৎসককে ছাত্রলীগ নেতার ধর্ষণের হুমকি ও লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে কর্মবিরতিতে নেমেছেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের নারী ইন্টার্ন চিকিৎসকরা।
শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে চিকিৎসকরা সেবা কার্যক্রম বন্ধ রেখে কলেজের মূল ফটকে অবস্থান নিয়ে মানববন্ধনও করেন তারা। এ সময় ছাত্রলীগ নেতা সারোয়ারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সম্বলিত বিভিন্ন শ্লোগান লেখা প্লেকার্ডও প্রদর্শন করেন তারা।
এ বিষয়ে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সার্জারি বিভাগের ডা. মো. ইশফাক জামান জানান, ‘সিলেটের সবকটা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা তাদের আন্দোলনে একাত্মতা পোষণ করেছেন। এমনকি বিএমএ নেতৃবৃন্দের সঙ্গে তাদের আলোচনা চলছে। আগামীকাল রোববার সবাই সম্মিলিতভাবে আন্দোলনে নামবেন।‘
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের মেডিসিন বিভাগে শিক্ষানবিশ নারী চিকিৎসককে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি অস্ত্র উঁচিয়ে হত্যা এবং ধর্ষণের হুমকি দেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সারোয়ার হোসেন।
এ ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। পাশাপাশি লাঞ্ছনার শিকার ওই চিকিৎসক ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। এ ঘটনায় তোলপাড় শুরু হয়। এছাড়া ওইদিন রাতে চিকিৎসকরা আন্দোলনে নামেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে তারা আন্দোলন থেকে সরে আসে।
সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানান, বিষয়টি তাদের নজরে এসেছে। পুলিশ ঘটনা পর্যবেক্ষণ করছে। পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ দিলে অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।
Related News
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More
সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকার অনুদান
বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন,Read More



Comments are Closed