Main Menu

সিলেটে লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঘন ঘন লোডশেডিংয়ে প্রতিবাদ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সিলেট সদর উপজেলার বিভিন্ন সড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (৯ মে) সিলেট সদর উপজেলার বিভিন্নস্থানে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখা হয়। প্রায় এক ঘন্টা পর সড়ক থেকে সরে যান অবরোধকারীরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সিলেট সদর উপজেলার খাদিমনগর এলাকার নালিয়া পয়েন্ট, ভাটা, বিমানবন্দর সড়ক, উপরপাড়া, আখালিয়া নয়াবাজারসহ কয়েকটি আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। এর ফলে এসব এলাকায় অসংখ্য যানবাহন আটকা পড়ে।

বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজন জানান, রমজান মাস আসার আগ থেকেই অবিরাম লোডশেডিং হচ্ছে। সেহরি ও তারাবিহ’র নামাজের সময়ও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। গত দুইদিন মোমবাতি জ্বালিয়ে সেহরি সেরেছেন তারা।

Manual5 Ad Code

বিক্ষোভকারীরা সহনীয় পর্যায়ে লোডশেডিং এবং সেহরি ও তারাবিহ’র নামাজের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।

Manual4 Ad Code

একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা গোয়াবাড়ি এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী কর্তৃপক্ষের একটি গাড়ি আটকে রাখেন। তবে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code