Main Menu

অধিক মূল্যে পণ্য বিক্রি, ফিজাকে জরিমানা

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রির দায়ে ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ফিজা এন্ড কোং-কে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে সিলেট নগরীর ইসলামপুরস্থ ফিজা এন্ড কোং এর শাখায় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠানটির এ শাখাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual8 Ad Code

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার। তাকে সহযোগিতা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল।

Manual4 Ad Code

ফিজার পাশাপাশি একই এলাকার মৌমিতা রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির দায়ের ৩ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় বিসমিল্লাহ ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

Manual5 Ad Code

অভিযানের ব্যাপারে শাহিনা আক্তার জানান, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সবজিসহ বিভিন্ন পণ্য বিক্রি করায় ফিজাকে ১০ হাজার টাকা জরিমানা ও আরও কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানাসহ সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code