পঞ্চম দফায় উপজেলা ভোট ১৮ জুন
বৈশাখী নিউজ ডেস্ক: উপজেলা নির্বাচনের পঞ্চম দফার ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুন। ১৬টি উপজেলায় এ দফায় ভোট অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৯ মে) নির্বাচন কমিশন (ইসি) এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে উপজেলা নির্বাচনের পঞ্চম ধাপের ভোটের তফসিল ঘোষণা করে।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারীদের জন্য সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ মে। মনোনয়নপত্র বাছাই ২৩ মে ও প্রত্যাহারের শেষ দিন ৩০ মে।
পঞ্চম দফায় যেসব উপজেলায় ভোট হবে সেগুলো হলো- নারায়ণগঞ্জের বন্দর, মাদারীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, পটুয়াখালীর রাঙ্গাবালী, বরগুনার তালতলী, গাজীপুর সদর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর।
এর আগে চার ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ৩১৮ জন প্রার্থী জয়ী হন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী ১৩৬ জনের বেশির ভাগই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
উপজেলা নির্বাচনে এ পর্যন্ত জাতীয় পার্টি (জাপা) তিনটি ও জাতীয় পার্টি-জেপির প্রার্থী একটি উপজেলায় জয়ী হয়েছে। দলীয় নিবন্ধন না থাকায় দ্বিতীয় ধাপের নির্বাচনে রাঙামাটিতে জনসংহতি সমিতি (জেএসএস) ও জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে ৩টি আসন পেয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু হয়নি দাবি করে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট উপজেলা নির্বাচনে অংশ নেয়নি।
এ পর্যন্ত মোট ৪৫৮টি উপজেলায় নির্বাচন হয়েছে। এর মধ্যে ৩০টি উপজেলায় ভোটগ্রহণের প্রয়োজন হয়নি। এসব উপজেলার সব পদের প্রার্থীরাই বিনা ভোটে বিজয়ী হন। এর বাইরে চেয়ারম্যান পদে আরও ৭৭ জন প্রার্থী বিনা ভোটে জয়ী হয়েছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত ১০৭ জন উপজেলা চেয়ারম্যান বিনা ভোটে জয়ী হয়েছেন।
Related News
আগস্টে ৫৫ নারী-শিশু হত্যা, ৫৪ জনকে ধর্ষণ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশে অন্তত ৫৫ নারী ও কন্যাশিশুRead More
বিশ্ব চিঠি দিবস আজ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ পয়লা সেপ্টেম্বর, বিশ্ব চিঠি দিবস। এখন চিঠির প্রচলনRead More



Comments are Closed