ওসমানীনগরে মালঞ্চ মিষ্টি ঘরকে জরিমানা
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে মিষ্টির হাড়িতে বিড়াল ছানা পরে যাওয়ার অপরাধে মালঞ্চ মিষ্টি ঘরকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুরে উপজেলার গোয়ালাবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন ওসমানীনগর থানার এসআই সুজিত কুমার চক্রকর্তী।
ওসমানীনগর থানার এসআই সুজিত চক্রবর্তী বলেন, বিড়াল ছানা মিষ্টির হাড়িতে পরে যাওয়া, অস্বাস্থ্যকর পরিবেশ ও পুরাতন তেল ব্যবহারের কারণে মালঞ্চ মিষ্টি ঘরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিড়ালছানাসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
Related News
জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকেRead More
জকিগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাসুদ আহমদ (১৫) নামের এক কিশোরের মরদেহRead More



Comments are Closed