দুবাইয়ে এমিরেটস যাত্রীদের জন্য বিশেষ সুবিধা
বৈশাখী নিউজ ডেস্ক: পহেলা মে থেকে ৩১শে আগষ্ট ২০১৯ দুবাই ভ্রমণকারী এমিরেটস যাত্রীরা ‘মাই এমিরেটস পাস’ ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত ৫শ’ এর অধিক রিটেইল আউটলেট, অবকাশ কেন্দ্রে ৫০% পর্যন্ত মূল্যছাড়সহ বিভিন্ন সুবিধা ভোগ করবেন। এমিরেটস যাত্রীদের বোর্ডিং পাসটিই বিশেষ মেম্বারশিপ কার্ড– মাই এমিরেটস পাস হিসেবে বিবেচিত হবে।
বোর্ডিং পাস এবং একটি বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভ্রমণকারীরা দুবাই এবং সংযুক্ত আরব আমিরাতের ৪শ এর অধিক ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, প্রায় ৫০টি স্পা, ইনডোর স্কিইং ও জল-বিনোদন পার্কসহ বিভিন্ন অবকাশ কেন্দ্রে ৫০% পর্যন্ত মূল্যছাড় সুবিধা পাবেন। ফ্যাশন এবং ফিটনেস ব্র্যান্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক আউটলেটে মাই এমিরেটস পাস ধারীদের ৩০% পর্যন্ত মূল্যছাড় প্রদান করা হবে।
বর্তমানে, দুবাই বিশ্বের পর্যটকদের কাছে একটি আকর্ষনীয় অবকাশ যাপন কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করেছে। বিভিন্ন বিনোদন ব্যবস্থার পাশাপাশি এখানে রয়েছে বিশ্ব মানের শপিং এবং বিভিন্ন দেশের খাবারের সমারোহ।
এমিরেটস তার দুবাই হাব থেকে বিশ্বের ৮৬টি দেশের ১৫০টির অধিক গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।
Related News
সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়াল সালামএয়ার, সপ্তাহে ৫টি
বৈশাখী নিউজ ডেস্ক: যাত্রী চাহিদা বাড়ায় সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে ওমানভিত্তিক উড়োজাহাজ সংস্থা সালামএয়ার।Read More
১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম
পর্যটন ডেস্ক: আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭Read More



Comments are Closed