Main Menu

জামালগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত, আহত ৬

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে জজ মিয়া (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার পরিবারের ছয়জন।

মঙ্গলবার (৭ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাইঙ্গা (জিরাত) হাওরে এ ঘটনা ঘটে। নিহত জজ মিয়া উত্তর ইউনিয়নের মমিনপুর গ্রামের মৃত আবদুল আহাদ মিয়ার ছেলে।

আহতরা হলেন- নিহত জজ মিয়ার স্ত্রী হালেমা বেগম (৪৬), বড় ছেলে মনির হোসেন (২৬), মেঝো ছেলে হোসেন মিয়া (১৮), নাতনি তানভীর (৩), নাতনি শাহাদ (১) ও পুত্রবধূ জোহুরা বেগম (২২)।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, জজ মিয়া তার পুরো পরিবারসহ কৃষি ও হাঁসের খামারের জন্য রাইঙ্গা (জিরাত) হাওরে ছয় মাসের জন্য অস্থায়ীভাবে বসবাস করছিলেন। মঙ্গলবার প্রতিদিনের মতো রাতের খাবার শেষে তারা ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে জজ মিয়া ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হন তার পরিবারের বাকি ছয়জন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল আলম বলেন, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি আমি জানি না। তবে এখনই আমি লোক পাঠিয়ে খোঁজ নিচ্ছি।

জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বলেন, ঘটনার খবর পেয়ে আমি জেলায় রিপোর্ট পাঠিয়ে দিয়েছি। আশা করছি, দ্রুত নিহতের পরিবারের জন্য সাহায্য চলে আসবে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code