সিলেটে সাড়ে ১২ টন মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: রোজার প্রথম দিনেই অভিযানে সাড়ে ১২ টনের বেশি মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করেছে র্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
মঙ্গলবার (৭ মে) বেলা তিনটার দিকে সিলেট নগরীর দক্ষিন সুরমার মুক্তিযোদ্ধা চত্বরের পাশের ফল বাজারে অভিযান পরিচালনা করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের। এসময় মেয়াদোত্তীর্ণ খেজুর রাখার দায়ে দক্ষিন সুরমার ফল বাজারের তিনটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
প্রতিষ্ঠান তিনটি হলো- বিসমিল্লাহ ট্রেডার্স, হাজী হানিফ এন্টার প্রাইজ ও আনিসা ফ্রুট এজেন্সি।
অভিযানে উপস্থিত ছিলেন র্যাব-৯ এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গির আলম।
র্যাব-৯ এর এএসপি সত্যজিৎ কুমার ঘোষ বলেন, গোপন সূত্রে খবর পাই এইখানে খাবার অযোগ্য মেয়াদোত্তীর্ণ খেজুর মজুদ আছে। তাই আমরা এখানে অভিযান পরিচালনা করি। মেয়াদ উত্তির্ণ খেজুর জব্দ করা হয়েছে। তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
Related News
দক্ষিণ সুরমায় বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন, গ্রেফতার ৩
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশRead More
সিলেটে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে ঝটিকা মিছিল ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগেRead More



Comments are Closed