মেক্সিকোতে বিমান বিধ্বস্ত হয়ে ১৩জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্তে ১৩জনের প্রাণহানি ঘটেছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাস ও মেক্সিকোর নুয়েবো লিয়ন শহরের মাঝামাঝি ওকাম্পোর উত্তরাঞ্চলে একটি দূরবর্তী পাহাড়ি অধ্যুষিত এলাকায় প্লেনটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
মেক্সিকোর কোয়াহুইলা স্টেট সরকারের বরাত দিয়ে সোমবার (৬ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে। নিহতরা কোন দেশের নাগরিক তা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি। তবে তাদের সবারই বয়স ১৯ থেকে ৫৭ বছরের মধ্যে বলে জানানো হয়েছে খবরে।
দেশটির স্থানীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, প্লেনটি চুর্ণ হয়ে আশপাশে ছড়িয়ে রয়েছে এর ধ্বংসবশেষের অংশ। কর্তৃপক্ষ বলছে, দুর্ঘটনায় প্লেনে থাকা ১৩জনই নিহত হয়েছেন।
মেক্সিকান সংবাদমাধ্যম বলছে, লাস ভেগাসে গত শনিবার (৪ মে) মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের দুই কুস্তিগীরের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উড়োজাহাজের আরোহীরা ওই প্রতিযোগিতা উপভোগ করতে গিয়েছিলেন।
Related News
যুক্তরাষ্ট্রের হামলা, ওমান উপসাগরে ডুবে গেল ইরানের তেলবাহী ট্যাংকার
Manual5 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের বিশালাকৃতির তেলবাহীRead More
ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার
Manual4 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর অন্যতম প্রধান উদ্যোগ ‘বিনা মূল্যের পুষ্টিকরRead More



Comments are Closed