অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর মাথায় ডিম নিক্ষেপ
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে ডিম ছুড়ে মেরেছেন এক নারী বিক্ষোভকারী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরে বলা হয়েছে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার (৭ মে) প্রচার চালানোর সময় এক নারী বিক্ষোভকারী প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়লে এটি তার মাথায় গিয়ে লাগে। ক্যানবেরার ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত অ্যালবারি শহরে এ ঘটনা ঘটে।
দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, প্রতিবাদকারীর ছুড়ে মারা ডিমটি মরিসনের মাথায় লাগলেও তা ভাঙেনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্কট মরিসন অতিথিদের সঙ্গে কথা বলার সময় পেছন থেকে তার মাথায় ডিম নিক্ষেপ করেন এক নারী। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা তাকে নিজেদের হেফাজতে নিয়ে নেন।
পুলিশ জানিয়েছে, ২৫ বছর বয়সী ওই নারীকে গ্রেফতার করা হয়েছে।
প্রধানমন্ত্রী স্কট মরিসন ডিম ছুড়ে মারার ঘটনাকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যায়িত করেছেন।
সাংবাদিকদের দেওয়া এক বক্তব্যে ওই নারী জানান, পাপুয়া নিউগিনির মানুস আইল্যান্ডের জন্য তিনি এই কাজ করেছেন। অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ নৌপথে সে দেশে প্রবেশের চেষ্টা করা শরণার্থীদের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ নাউরু ও পাপুয়া নিউগিনির মানুস আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেয়।
এর আগে নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর হামলার পর অভিবাসী মুসলমানদের নিয়ে বিতর্কিত মন্তব্যকারী অস্ট্রেলিয়ার এক রাজনীতিবিদের মাথায় ডিম ছুড়ে মেরে ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছিলেন সতেরো বছরের অস্ট্রেলিয়ান। তাকে এখন ‘ডিম বালক’ নামেই ডাকা হচ্ছে।
প্রসঙ্গত, আগামী ১৮ মে অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Related News
যুক্তরাষ্ট্রের হামলা, ওমান উপসাগরে ডুবে গেল ইরানের তেলবাহী ট্যাংকার
Manual4 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের বিশালাকৃতির তেলবাহীRead More
ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার
Manual6 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর অন্যতম প্রধান উদ্যোগ ‘বিনা মূল্যের পুষ্টিকরRead More



Comments are Closed