সিলেটে দুই সুপার শপকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মেয়াদোর্ত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে সিলেট নগরীর দুই সুপার শপকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৬ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সুপার শপ আগুরা ও রিফাত এন্ড কোম্পানিকে এ জরিমানা করা হয়।
নগরীর জিন্দাবাজারে রিফাত এন্ড কোম্পানিকে মেয়াদোর্ত্তীর্ণ মসলা বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নগরীর সুবিদবাজারে আগুরা সুপার শপে ভোজ্য তেলের বোতলে মেয়াদোর্ত্তীর্ণের তারিখ না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়েজ উল্লাহ।
Related News
দক্ষিণ সুরমায় বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন, গ্রেফতার ৩
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশRead More
সিলেটে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে ঝটিকা মিছিল ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগেRead More



Comments are Closed