‘বজ্রপাতের’ কারণে রাশিয়ার বিমানে আগুন
আন্তর্জাতিক ডেস্ক: ‘বজ্রপাতের’ কারণেই রাশিয়ার এরোফ্লোট এয়ারলাইন্সের বিমানটিতে আগুন লাগেছে। আগুন ধরার ঠিক আগে বিমানটির উপর বজ্রপাত হয়েছিল বলে জানিয়েছেন বেঁচে যাওয়া একাধিক যাত্রী ও ক্রুরা।
বিমানটি থেকে বেঁচে ফেরা যাত্রীরা তাদের অভিজ্ঞতা এবং ওই সময়ের ঘটনার বর্ণনা দিয়েছেন স্থানীয় সংবাদমাধ্যমে। রুশ সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ওই প্রতিবেদন অনুযায়ী বেঁচে যাওয়া যাত্রীদের একজন পেত্র এগোরোভ বলেন, ‘বিমানটি মাত্র আকাশে উড়েছে, তখনই সেটির উপর বজ্রপাত হয়’।
তিনি বলেন, ‘বিমানটি যেভাবে রানওয়েতে অবরতণ করেছে, আতঙ্কে আমি প্রায় মারা যাচ্ছিলাম।’
আরেক যাত্রী মিখাইল সাভচেঙ্কো বলেন, জরুরি বহির্গমন পথ দিয়ে লাফিয়ে পড়ে তিনি নিজের প্রাণ বাঁচিয়েছেন।
মস্কোর স্থানীয় সময় ৬ মে রবিবার সন্ধ্যা ৬টার দিকে শেরেমেতিয়েভ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই পাইলট ‘যান্ত্রিক গোলযোগের’ কথা জানিয়ে বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষে সাহায্যের আবেদন করেন এবং জরুরি অবতরণের চেষ্টা করেন।
কিন্তু মুহুর্তেই বিমানবন্দরে বিমানটি আছড়ে পড়ে। এর পরপরই সুখোই সুপারজেট-১০০ বিমানটির ইঞ্জিনে আগুন ধরে যায়।
এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বিমানটিতে মোট ৭৩ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন।
এ ঘটনায় বেঁচে যাওয়া ৩৭ জনের মধ্যে ৩৩ জন যাত্রী এবং চার জন ক্রু বলে জানান তদন্ত কর্মকর্তা ইয়েলেনা মার্কোভস্কায়া।
তবে বেঁচে যাওয়া যাত্রীরা দুর্ঘটনার কারণ হিসেবে বজ্রপাতের কথা বললেও দুর্ঘটনার তদন্তকারীরা এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
Related News
যুক্তরাষ্ট্রের হামলা, ওমান উপসাগরে ডুবে গেল ইরানের তেলবাহী ট্যাংকার
Manual5 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলার পর ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের বিশালাকৃতির তেলবাহীRead More
ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার
Manual5 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর অন্যতম প্রধান উদ্যোগ ‘বিনা মূল্যের পুষ্টিকরRead More



Comments are Closed