সিলেটে বটতলা কেন্দ্রিক বাউল গানের আসর
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ শিল্পকলা একাডেমি শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে বটতলা কেন্দ্রিক বাউল গানের আসর আয়োজন করছে। এরই অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের আয়োজনে শুক্রবার (৩ মে) বিকাল ৪টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ দলদলি চা বাগানের বটতলায় আয়োজন করা হয় বাউল গানের আসর।
আয়োজনের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। বাউল গানের শুরুতেই জেলা শিল্পকলা একাডেমি সংগীত শিশু বিভাগের প্রশিক্ষণার্থীরা পরপর দুটি লোকগান পরিবেশন করে। তারপর মঞ্চে একে একে বাউল গান পরিবেশন করেন বাউল সূর্য্যলাল দাস, বাউল বিরহী কালা মিয়া ও বাউল বশির উদ্দিন সরকার। এই আসরে একাডেমির শিশু শিল্পী শিমলা মুন্ডা একটি লোকগান পরিবেশন করে।
একাডেমির আবৃত্তি বিভাগের প্রশিক্ষণার্থী মাসুদ পারভেজের উপস্থাপনায় বাউল গানের ফাঁকে ফাঁকে শুভেচ্ছা জ্ঞাপন করেন ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের ৯নংওয়ার্ডের সদস্য আবুল কাশেম চৌধুরী, দলদলী চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মিন্টু দাশ ও দলদলী চা বাগানের বড় সর্দার রমেশ মুন্ডা। প্রায় পাঁচশতাধিক দর্শকের উপস্থিতি ও করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।
Related News
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More
সিলেটের কিডনী ফাউন্ডেশন হাসপাতালে পূবালী ব্যাংকের ২ কোটি টাকার অনুদান
বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন,Read More



Comments are Closed