মধ্যরাতে ফণী আঘাত হানবে বাংলাদেশে
বৈশাখী নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘ফণী’ বাংলাদেশের সীমান্তে অবস্থান করছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক শামছুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের ওপর দিয়ে ফণীর প্রভাব প্রবাহিত হচ্ছে। এ কারণে দেশের সব অঞ্চলের আকাশ মেঘলা রয়েছে। আজ শুক্রবার মধ্যরাতের পর ‘ফণী’ সারাদেশে আঘাত হানবে।’’
শুক্রবার (৩ মে) সন্ধ্যায় সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ঘূর্ণিঝড় ফণীর গতিবিধি বিষয়ক ব্রিফিংয়ের সময় তিনি এসব তথ্য জানান।
আবহাওয়া অধিদফতরের পরিচালক বলেন, ‘ফণী বড় ধরনের ঘূর্ণিঝড় হওয়ায় বাংলাদেশ সীমান্তের বাইরে থাকার পরও মূল ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে সারাদেশে। আজ মধ্যরাতের পর এই ঝড় বাংলাদেশে প্রবেশ করবে। আগামীকাল শনিবারও অব্যাহত থাকবে এই ঝড়।’
শামছুদ্দিন আহমেদ আরও বলেন, ‘এই মুহূর্তে ঝড়টি মোংলা সমুদ্র বন্দর থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। গতি পরিবর্তন করায় ঝড়টি বাংলাদেশে প্রবেশে সময় নিচ্ছে। বাংলাদেশ যখন এই ঝড় আঘাত হানবে, তখন বাতাসের গতিবেগ ঘণ্টায় কোথাও কোথাও ৬২, ৮০ ও ১০০ কিলোমিটার থাকবে।’
সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে শামছুদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে এ জন্য যে, অনেক সময় ১০০ কিলোমিটার গতির বাতাসেও প্রাণ ও ফসলহানি হয়। এটি ভূমি দিয়ে আসছে। তাই প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা কম, তবে এই আশঙ্কা উড়িয়েও দেওয়া যায় না। উৎপত্তিস্থল থেকে ১ হাজার ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফণী এখন ওড়িশা অতিক্রম করছে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব নজিবুর রহমান, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সংস্কার ও সমন্বয়) ড. মো. শামসুল আরেফিন, দুর্যোগ ব্যবস্থাপনা সচিব মো. শাহ কামাল ও প্রধান তথ্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।
Related News
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেনRead More
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা দেড় মাস বাড়িয়েছে বাংলাদেশ সড়কRead More



Comments are Closed