নীলফামারীতে বাসের ধাক্কায় নিহত ৩
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ইজিবাইকের চালক মিন্টু হোসেন এবং ইজিবাইকের দুই যাত্রী আফতাব হোসেন ও আবদুর রহিম। তাদের বাড়ি সৈয়দপুরের উত্তরা আবাসনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নীলফামারীগামী একটি যাত্রীবাহি বাস পেছন দিক থেকে চলন্ত ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন ইজিবাইক চালক মিন্টু। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান অপর দুই যাত্রী। তবে যাত্রীবাহী বাসটি পালিয়ে যায়।
ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী নীলফামারী-সৈয়দপুর সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed