ওসমানীনগরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে অজ্ঞাতনামা এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের লামাপাড়া কাজিরগাঁও গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে ওই যুবককে হত্যা করে ফেলে যায় দৃর্বৃত্তরা।
পরিত্যক্ত বাড়িটির পাশের বাড়ির বাসিন্দা নেছারুন বেগম জানান, ‘রাত সাড়ে ৮টার দিকে পরিত্যক্ত ওই বাড়ি থেকে হঠাৎ ‘ও মাইগো, ও মাইগো’ বলে চিৎকার শোনতে পাই। মারামারি লেগেছে ভেবে বিষয়টি আমি মোবাইল ফোনে আমার এক ভাইপোকে জানাই।’
খবর পেয়ে রাত ১১টায় ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করে। লাশের সুরতহাল শেষে উদ্ধার করে মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা ঘটনাস্থলে অবস্থান করে প্রাথমিক তদন্ত কাজ করছি। আশা করি খুব দ্রুত এই খুনের রহস্য উদ্ঘাটন করে আসামী গ্রেফতারে সক্ষম হব।’
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed