Main Menu

আকস্মিক সফরে লন্ডনের পথে প্রধানমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: এক অনির্ধারিত সরকারি সফরে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১ মে) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

ফ্লাইটটি যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকাল ৩টা ৫৫মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।

এর আগে মঙ্গলবার (৩০ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিমের বরাত দিয়ে এই সফরের খবর প্রকাশ করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস।

সংবাদে, প্রধানমন্ত্রীর লন্ডনে অফিসিয়্যাল বা সরকারি সফরে কী কী কর্মসূচি রয়েছে, তা প্রকাশ করা হয়নি। তবে পররাষ্ট্রমন্ত্রী ডা. এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে থাকবেন জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed