Main Menu

৪ জুলাই থেকে বিমানের হজ্ব ফ্লাইট শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু করবে। হজ ফ্লাইট শেষ হবে ৫ আগস্ট।

এবার ১৫৭টি ডেডিকেটেড ও ৩২টি শিডিউলড ফ্লাইট পরিচালনা করবে বিমান। এ বছর হজে যাওয়া এক লাখ ২৭ হাজার ১৯৮ জন যাত্রীর মধ্যে বিমান পরিবহন করবে ৬৩ হাজার ৫৯৯ জনকে।

বিমান সূত্রে জানা গেছে, এ বছর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দায় ৩টি হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান। তবে এ তিনটি ফ্লাইটের তারিখ নির্ধারিত হয়নি এখনও।

এ বছর ঢাকা থেকে জেদ্দায় ১২৬টি এবং চট্টগ্রাম থেকে জেদ্দায় ১০টি ও মদিনায় ৭টি ফ্লাইট যাবে।

জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হজ ফ্লাইটের জন্য দুটি উড়োজাহাজ লিজ নেবে। এছাড়া নিজেদের বোয়িংও ব্যবহার করবে তারা।

Share





Related News

Comments are Closed