সিলেট মহানগর মহিলা দলের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছাত্রী সামিরা আক্তারকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে এবং সাংবাদিক সাগর-রুনি, তনু ও নুসরাত হত্যার দ্রুত বিচারের দাবিতে সিলেট মহানগর মহিলা দল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
সোমবার (২৯ এপ্রিল) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সভাপতি জাহানারা ইয়াসমিনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্র্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমদ, সহ সভাপতি ইয়ামিন আরা হক, সামিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাম্মি আক্তার, সাংগঠনিক সম্পাদক রোকশানা বেগম, সালেহা কবির শেপি, নিগার সুলতানা, মিনারা হোসাইন, রেহেনা ফারুক, শাফিয়া খায়ুন, রিনা আক্তার, রাহেলা জেরিন, কুমকুম ফাহিমা প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed