কাতারে গ্রেপ্তার আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা
জয়নাল আবেদীন আজাদ, কাতার থেকে: গ্রেফতার আতংকে রয়েছেন কাতার প্রবাসী বাংলাদেশীরা। আসন্ন রমজান মাসকে সামনে রেখে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কাতার জুড়ে চলছে অবৈধ শ্রমিক গ্রেফতার অভিযান। অবৈধ শ্রমিকদের পাশাপাশি গ্রেফতার ও হয়রানী শিকার হচ্ছেন বৈধ শ্রমিকরাও।
ভিসা জটিলতা, কর্মক্ষেত্রে সীমাবদ্ধতা ও বিভিন্ন আইনকানুনের ফলে কাতারে প্রতিনিয়ত নানা সমস্যা মোকাবেলা করতে হচ্ছে প্রবাসীদের। যাদের মধ্যে ভারত, নেপাল, বাংলাদেশ, ফিলিপাইন ও পাকিস্তানের নাগরিক রয়েছে। মূলত পবিত্র রমজান মাসকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও কাতারে শুরু হয়েছে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে গ্রেফতারি অভিযান।
নিরাপত্তা শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিভিন্ন সময়ে এ অভিযানে নামে কাতার স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাতারে যাদের আইডির মেয়াদ শেষ হওয়ার পর তিন মাস পেরিয়ে গেছে তাদের এই অভিযানে আটক করা হচ্ছে। তবে বাস্তবে অনেক আইডিধারিদেরও গ্রেফতারের খবর পাওয়া গেছে। কাতারে বাংলাদেশি অধ্যূষিত এলাকা বিশেষ করে নাজমা এরিয়া, মদিনা মুররা, সারে আসমা, ফিরোজ খানম, ন্যাশনাল জায়দা টাওয়ার, বিন ওমরান, আলখোর, ওয়াকরা, সানাইয়া, মদিনা খলিফা এলাকায় সবচেয়ে বেশি চলে এই অভিযান। এছাড়া নিজ কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানিতে কাজ করছেন তারাও এই অভিযানে আটক হচ্ছে। দুই সপ্তাহ ধরে এই অভিযান চলবে বলে জানা গেছে। তবে এই অভিযানে কতজন আটক হয়েছে এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অবৈধ শ্রমিকদের পাশাপাশি অনেক বৈধ শ্রমিকদের আইডি, ড্রাইভিং লাইন্সেস থাকা সত্তেও বিভিন্ন মার্কেট ও কর্মস্থল থেকে ধরে নিয়ে যাচ্ছে। আর এভাবে প্রতিদিনই প্রবাসীদের আটক করছে পুলিশ। এর একটা বিশাল অংশ বাংলাদেশী শ্রমিক।
কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ জানান, আমাদের পক্ষ থেকে বর্তমান ধরপাকড় পরিস্থিতি নিয়ে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ চলছে। কাতার পুলিশ বলেছে, কোনো অবৈধ লোকের পাশাপাশি যদি বৈধ লোক আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে থাকে, তাহলে তারা যেনো দূতাবাস বা পুলিশ স্টেশনে যোগাযোগ করে।
এব্যাপারে প্রবাসী বাংলাদেশিদের আতঙ্কিত না হয়ে বৈধ কাগজপত্র (কাতারি আইডি) সঙ্গে নিয়ে চলাচল করার অনুরোধ জানানো হয়েছে। দ্রততম সময়ের মধ্যেই সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি।
Related News
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা দূতাবাসের
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবা সংক্রান্ত নতুনRead More
কুয়েতে প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ দিলো বাংলাদেশ দূতাবাস
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় দেশটিতেRead More



Comments are Closed