কুলাউড়ায় ৫ম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের কুলাউড়ায় মারজানা বেগম (১৪) নামে পঞ্চম শ্রেণির এক মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৭ এপ্রিল) তার নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করে বিকাল ৫টার দিকে কুলাউড়া থানায় নিয়ে আসে পুলিশ।
মারজানা উপজেলার হাজীপুর ইউনিয়নের কেওলাকান্দি গ্রামের দিনমজুর মো. লিয়াকত আলীর মেয়ে।
পুলিশ জানায়, ছাত্রীর মৃত্যু রহস্যজনক তাই লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিদিনের মতো মারজানার দিনমজুর বাবা লিয়াকত আলী খাবার খেয়ে কাজে যান। পরে খবর পেয়ে সাড়ে ১১টার দিকে তিনি বাড়িতে এসে মারজানার মরদেহ দেখতে পান।
এদিকে তার মা সেলিনা বেগম জানান, মারজানা যে রশি দিয়ে আত্মহত্যা করেছে সেই রশি ছিঁড়ে সে মেঝেতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে আসে।
সেলিনা বেগম আরও জানান, মারজানা আগে কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে পড়তো। সেখান থেকে এনে ভুঁইগাঁও মহিলা মাদরাসায় ভর্তি করেন মারজানাকে।
কুলাউড়া থানার এসআই খসরুল আলম বাদল বলেন, মারজানা আত্মহত্যা করেছে খবর পেয়ে কেওলাকান্দিতে তার বাড়িতে গিয়ে দেখি ঘরের মেঝেতে তার লাশ পড়ে আছে। তার পরিবার বলছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তাই এ ঘটনাটি রহস্যজনক। তার লাশ পরিবার ময়নাতদন্ত ছাড়া নিতে চাচ্ছে। বিষয়টি যেহেতু রহস্যজনক তাই লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত সাপেক্ষে মৃত্যুর রহস্যটি পরিষ্কার হবে।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed