শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল থেকে : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটি নামক একটি অরাজনৈতিক সংগঠন।
শনিবার বিকেলে সরকারি শিশু পরিবার মিলনায়তনে সংগঠনের স্কুলভিত্তিক ইভেন্ট ‘রঙিন স্বপ্ন আলোকিত বাংলাদেশ-২’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাহিদুল আলম।
শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শামীম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাদির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি শ্রী বিশ্বজ্যোতি চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহম্মেদ, ট্যুরিস্ট পুলিশের মৌলভীবাজার জোনের এ এস আই নোয়াব আলী, সরকারি শিশু পরিবারের উপ তত্তাবধায়ক মুনতাকা চৌধুরী এবং শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পরিচালক শামীম আহমদ।
এর আগে ইভেন্টে শিশু পরিবারের প্রাথমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, আলোচনাসভা ও শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিবৃন্দ।
Related News
শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত, আটক ২
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০)Read More
শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে নারী শ্রমিকের মৃত্যু, মরদেহ উদ্ধার
Manual3 Ad Code কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে এক নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed