Main Menu

রানা প্লাজা ধ্বসের ৬ বছর পূর্তিতে ব্লাস্টের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সিলেট এর উদ্যোগে বুধবার দুপুর ২টায় জেলা জজ কোর্ট প্রাঙ্গনে এক মানবন্ধন পালন করা হয়।

ব্লাস্টের কো-অর্ডিনেটর এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও এডভোকেট শরিফা বেগমের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রিপোর্টার্স এসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও জাতীয় সাপ্তাহিক বাংলার মাটি পত্রিকার সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, এডভোকেট অশোক কুমার, এডভোকেট আলি হায়দার ফারুক, রাসিদা সাঈদা, মোঃ ফয়সল আহমদ, সাংবাদিক হারুনুর রশিদ সংগ্রাম প্রমূখ।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে এডভোকেট ইরফানুজ্জামান বলেন রানা প্লাজা ধ্বসের ছয় বছর পূর্ন হলেও বিচারকার্য এখনো ঝুলে আছে, ক্ষতিগ্রস্থরা এখনো তাদের ক্ষতিপূরন পায়নি।

লিখিত বক্তব্যে এডভোকেট শরিফা বেগম বলেন রানা প্লাজা ধ্বসের ছয় বছর পূর্তিতে সহস্রাধিক নিহত ও আহত শ্রমিক ও তাদের পরিবারের পক্ষে পরিচালিত জনস্বার্থ মামলা সহ সকল মামলার দ্রত নিষ্পত্তি ও যথাযথ ক্ষতিপূরন নিশ্চিতকরন ও ক্ষতিপূরনের নূন্যতম মানদন্ড নির্ধারন ও দায়ী ব্যক্তিদের দ্রত বিচারের দাবী জানান।

ঘটনার দীর্ঘ ছয় বছর অতিবাহিত হলেও আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, অদ্যাবধি কোন মামলা নিষ্পত্তি হয়নি, এমনকি ক্ষতিগ্রস্থ শ্রমিক কিংবা তার পরিবারকে কোন ক্ষতিপূরন দেয়া হয়নি, যদিও ক্ষতিগ্রস্থ শ্রমিকগন এবং তাদের পরিবার রানা প্লাজা ট্রাস্ট ফান্ড হতে আর্থিক সহায়তা পেয়েছে। কিন্তু ঘটনার জন্য দায়ী ব্যক্তিগণ অদ্যাবধি বিচারের আওতায় এনে ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করা কিংবা শাস্তি নিশ্চিত করা হয়নি।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী নিহত শ্রমিকদের জন্য নূন্যতম ০২ লক্ষ টাকা এবং আহত শ্রমিকদের জন্য ০২ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ধার্য আছে, যা আদৌ সময়োপযোগী, যথোপযুক্ত কিংবা আন্তর্জাতিক মানদন্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

দুর্ঘটনার শিকার কোনো আহত বা নিহত শ্রমিকের ক্ষতিপূরণের পরিমান নির্ধারনের সময়ে অবশ্যই তার ভবিষ্যত মজুরী, চাকুরী শেষে প্রাপ্য গ্রাচ্যুইটি, অনুমিত চিকিৎসা খরচ, পরিবারের পোষ্যদের অনুমিত খরচ, দূর্ঘটনার পরবর্তী শ্রমিকের মানসিক চাপ এবং সর্বোপরি আন্তর্জাতিক মানদন্ড ও উচ্চ আদালতে নজিরের প্রতি গুরুত্ব আরোপ এবং এগুলো আমলে নেবার জন্য আমরা জোর দাবী জানাচ্ছি।

Share





Related News

Comments are Closed