দুই জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলা ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২জন নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহতরা মাদক ব্যবসায়ী। শনিবার ( ২০ এপ্রিল) বন্দুকযুদ্ধের এসব ঘটনা ঘটে।
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় দুই পক্ষের ‘গোলাগুলিতে’ সাহাব উদ্দিন (৩২) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে দুটি এলজি, সাত রাউন্ড কার্তুজ, ৯টি খালি খোসা ও দুই হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার ( ২০ এপ্রিল) সকালে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন (৩২) হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। পুলিশের দাবি নিহত তিনি মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
টেকনাফ মডেল থানার অপারেশন অফিসার ও পুলিশ পরিদর্শক রাকিবুল ইসলাম খান জানিয়েছেন, ভোরে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকায় মাদক ও সন্ত্রাসী দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গেলে অস্ত্রধারীরা ঘটনাস্থল ত্যাগ করে পাহাড়ে ঢুকে পড়ে। পুলিশ স্থানটি তল্লাশি চালিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ এবং ইয়াবা উদ্ধার করা হয়। তাৎক্ষণিক গুলিবিদ্ধ ব্যক্তিকে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি (অপারেশন) রাকিব জানান, খোঁজ নিয়ে জানা গেছে নিহত ব্যক্তিটির নাম সাহাব উদ্দিন। তিনি একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, গুলিবিদ্ধ মরদেহটি কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক মামলা হচ্ছে।
সিরাজগঞ্জ:
জেলার উল্লাপাড়া উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোস্তফা কামাল (৩৩) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) ভোরে উপজেলার ঘোষগাঁতী এলাকায় এ ঘটনা ঘটে।
উল্লাপাড়ার থানার ওসি দেওয়ান কওশিক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, উল্লাপাড়ার ঘোষগাতি এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযানে যায় পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।
একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে মাদক ব্যবসায়ী মোস্তফা কামালকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, পালিয়ে যাওয়ার সময় চার মাদকবিক্রেতাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু ফেনসিডিল এবং ইয়াবা উদ্ধার করা হয়েছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed