Main Menu

ইলিয়াস আলীর সন্ধান চেয়ে বিএনপির স্মারকলিপি

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান চেয়ে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে সিলেট জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ।

Manual4 Ad Code

এম ইলিয়াস আলী গুম হওয়ার ৭ বছর অতিবাহিত হওয়ায় তার সন্ধান চেয়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে সিলেট জেলা বিএনপি।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। ২৯ এপ্রিল সোমবার আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

Manual6 Ad Code

স্মারকলিপিতে এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলীসহ গুম করা সকল নেতাকর্মীকে ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, ২০১২ সালের ১৭ এপ্রিল বিএনপির তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা শাখার সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলী ও তার গাড়ী চালক আনসার আলীকে রাজধানী ঢাকার বনানী এলাকা থেকে গুম করা হয়। একই কায়দায় ২০১২ সালের ৩ এপ্রিল সিলেট জেলা ছাত্রদলের তৎকালীন সহসাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার ও ছাত্রদল নেতা জুনেদ আহমদকে ঢাকার বনানী এলাকা থেকে গুম করা হয়। ৭ বছর পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে গুমকৃত নেতাকর্মীদের ফিরিয়ে দেয়ার কার্যকর কোন উদ্যোগ চোখে পড়েনি। দেশের যে কোন নাগরিকের নিরাপত্তা বিধান করার দায়িত্ব সরকারের। দেশের যে কোন নাগরিক গুম হলে তাকে খুঁজে বের করার দায়িত্ব সরকারের উপরই বর্তায়। কিন্তু এম ইলিয়াস আলীসহ গুমকৃত নেতাকর্মীদের ফিরিয়ে দেয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ না করায় আমরা মনে করি গুমকৃত সকলেই সরকারের হেফাজতে রয়েছেন।

Manual4 Ad Code

নেতৃবৃন্দ অবিলম্বে এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীসহ গুমকৃত সকল নেতাকর্মীদের অক্ষত অবস্থায় তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান। একই সাথে ষড়যন্ত্রমূলক মামলার রায়ে কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানান তারা।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাহির চৌধুরী ও সাধারণ সম্পাদক আলী আহমদ, সহসভাপতি কামরুল হুদা জায়গীরদার, একেএম তারেক কালাম, জেলা উপদেষ্টা এডভোকেট এটিএম ফয়েজ, এডভোকেট কামাল মিয়া, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মঈনুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল ও আবুল কাশেম, জেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট আনোয়ার হোসেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট মো. ফখরুল হক, প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার, প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, তথ্য গবেষণা সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ খান, জেলা মহিলা দলের সভানেত্রী সালেহা কবির শেপি, জেলা ধর্ম সম্পাদক আল মামুন খান, বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী, এম.এ মালেক, দিদার ইবনে তাহের লস্কর, বুরহান উদ্দিন, আব্দুল মালেক, আব্দুল ওয়াহিদ সুহেল, এডভোকেট তাজ উদ্দিন মাখন, এডভোকেট খালেদ জুবায়ের, মাওলানা সাদিকুর রহমান, আমেনা বেগম রুমি, আজির উদ্দিন আহমদ, জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, দিলোয়ার হোসেন চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন সামুন, জিয়াউল হক জিয়া, মঈনুল হক স্বাধীন, হাসান মঈনুদ্দিন, এডভোকেট ইকবাল আহমদ, নজরুল ইসলাম, আফসর খান, শাহেদ আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, যুবদল নেতা এম. এহসানুল করিম মিশু, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুহেল ইবনে রাজা, ছাত্রদল নেতা মাসুম পারভেজ, আব্দুল মুকিত, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজ খান সজীব, রাসেল খান, ফারুক আহমদ, মাসুম আহমদ লস্কর, এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল, হাবিবুর রহমান, আব্দুল আহাদ রানা, ছাত্রদল নেতা মকসুদুল করিম, এহসান রেজা, সামসুদ্দিন শুভ, লিমন আহমদ ও মনসুর খান প্রমুখ।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code