Main Menu

শ্রীমঙ্গলে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মাধ্যমিক শিক্ষকদের বেতন থেকে অতিরিক্ত ৪% কল্যাণ ভাতা কর্তন বন্ধসহ প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মাধ্যমিক শিক্ষক ও কর্মচারীরা।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে শ্রীমঙ্গলের চৌমোহনা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলার শতাধিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধনে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী।

সাধারণ সম্পাদক মনসুর ইকবালের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন, শিক্ষক সুজিত সেন সুমন, খালেদ মোহাম্মদ আব্দুল বাছিত, সুধাংশু শেখর পাল, জেসমিন আক্তার, শাহীনা আক্তার প্রমুখ।

বক্তারা অবিলম্বে সরকার কর্তৃক মাধ্যমিক শিক্ষকদের বেতন থেকে অতিরিক্ত ৪% কল্যাণ ভাতা কর্তন বন্ধসহ জারীকৃত প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান।

Share





Related News

Comments are Closed