মৌলভীবাজারে ধানক্ষেতে বৃদ্ধের লাশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়ন এলাকার জুমাপুর গ্রামের ধানক্ষেত থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
বুধবার (১৭ এপ্রিল) বিকালে মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল দেব এই তথ্য জানান।
স্থানীয় ইউপি সদস্য গপেশ সরকার জানান, বিকালে আখাইলকুড়া ইউনিয়ন জুমাপুর এলাকার একটি ধানক্ষেতে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল দেব বলেন, ‘বৃদ্ধের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। তবে পরিচয় এখনও পাওয়া যায়নি।’
Related News
জুড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীRead More
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগাRead More



Comments are Closed