Main Menu

সিলেট নগরীতে চালু হচ্ছে সিটি বাস সার্ভিস

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর গণ পরিবহন সঙ্কট দূর করতে এবার চালু হচ্ছে সিটি বাস সার্ভিস। সিটি করপোরেশনের সহযোগিতায় নগর এক্সপ্রেস নামে এই বাস সার্ভিস চালু করছে নিটল মটরস লিমিটেড।

বুধবার (১৭ এপ্রিল) পরীক্ষামূলকভাবে সিটি বাস সার্ভিসের একটি বাস উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এসময় সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও নিটল-টাটার চেয়ারম্যান আব্দুল মতলুব আহমেদ উপস্থিত ছিলেন।

এর আগে ২০০৮ সালে নিটলস মটরসের ৩৫ টি মিনি বাস নিয়েই ‘টাউন বাস’ সার্ভিস নামে ব্যক্তি উদ্যোগে সিলেটে গণপরিবহন সেবা চালু হয়েছিলো। তবে লোকসানের মাথায় এই উদ্যোগ এখন প্রায় বন্ধ হয়ে গেছে। তবে এবার আরও বড় পরিসরে ও আধুনিক সুযোগ সুবিধা নিয়ে এই কার্যক্রম চালু হচ্ছে জানিয়ে নিটলের কর্মকর্তারা জানিয়েছেন এবার আর মাঝপথে বন্ধ হয়ে যাবে না এ সেবা।

সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা যায়, নগরীতে নেই কোনো গণপরিবহন ব্যবস্থা। ফলে অটোরিকশা আর রিকশার উপরই নির্ভর করতে হয় যাত্রীদের। এতে একদিকে যেমন নগরজুড়ে যানজট লেগে থাকে অপরদিকে, যাত্রীদেরও গুণতে হয় বাড়তি ভাড়া। গত সিটি নির্বাচনে মেয়র আরিফুল হক চৌধুরীর অন্যতম প্রতিশ্রুতি ছিলো নগরীতে গণপরিবহন ব্যবস্থা চালু করা। মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি এ ব্যাপারে নিটল মটরসের সাথে যোগাযোগ করে গণপরিবগন ব্যবস্থা চালুর প্রস্তাব দেন। মেয়রের প্রস্তাবের পরই এ ব্যাপারে উদ্যোগী হয় নিটলস গ্রুপ।

বুধবার নগরীতে টাটা মেলা উদ্বোধন করতে আসেন নিটল টাটার চেয়ারম্যান আব্দুল মতলুব আহমদ। এসময় সিটি মেয়রের সাথে এ ব্যাপারে কথা হয়। বুধবারই সিটি পরিবহনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। প্রথমে পরীক্ষামূলকভাবে একটি বাস দিয়ে কার্যক্রম চালু হয়। অচীরেই পূর্ণ উদ্যোগে এই সেবা চালু হবে।

Manual1 Ad Code

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের প্রস্তাবে নগরীতে গণপরিবহন সেবা চালু করতে সম্মত হয়েছে নিটল টাটা। শীঘ্রই এই সার্ভিস চালু হবে। এসব গাড়ি চলাচলের জন্য ইতোমধ্যে সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়েছে।

Manual5 Ad Code

নিটলস মটরস সূত্রে জানা যায়, নগরীর ভেতরে ও নগরী থেকে বিভিন্ন উপজেলা শহরের ১২ টি রুটে চলাচলের অনুমতি চেয়েছে তারা। তবে প্রাথমিক অবস্থায় মহানগরীর ভেতরে বাস সার্ভিস শুরু হবে। প্রতিটি রুটের জন্য থাকবে ১০টি করে বাস।

নিটলস মটরসের কর্মকর্তারা জানান, সবগুলো বাসই হবে চেয়ার কোচ। এসি ও নন এসি দুধরণের বাসই থাকবে। বাসের ভেতরে ওয়াইফাই সুবিধা থাকবে। যাত্রীদের কাউন্টার থেকে টিকিট কিনে বাসে উঠতে হবে।

Manual1 Ad Code

জানা যায়, টুকের বাজার থেকে বটেশ্বর, কদমতলী বাস স্টেশন থেকে সাহেব বাজার, কদমতলী-টুকেবাজার, কদমতলী-সালুটিকর, কদমতলী-বাদাঘাট, কদমতলী-বাঘা, সিটি পয়েন্ট থেকে জালালপুর, টুকেরবাজার-ধোপাগুল, টুকের বাজার-হেতিমগঞ্জ, কুমারগাও-রশিদপুর, বিমানবন্দর থেকে হাজীগঞ্জ ও টুকের বাজার-বটেশ্বর সড়কে বাসা চলাচলের রুট নির্ধারণ করা হয়েছে।

এরআগে ১/১১ উদ্ভুত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সিলেট নগরে চালু হয়েছিলো টাউন বাস সার্ভিস। এই সার্ভিস এখন প্রায় বন্ধ হয়ে গেছে।

Manual8 Ad Code

এ ব্যাপারে সিলেট টাউন বাস মালিক সমিতির সভাপতি শাহ জিয়াউল কবির পলাশ বলেন, আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও যথেষ্ট সুযোগ সুবিধা না থাকার কারনে আমরা লোকসানের কবলে পড়ায় ব্যবসা গুটিয়ে নিতে হচ্ছে। নগরীর বিভিন্ন রুট থেকে বাস উঠিয়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, নগরীর সড়কগুলোতে যাত্রী উঠানো নামানোর জন্য যাত্রী ছাউনী না থাকা ও পার্কিংয়ের ব্যবস্থা না থাকার কারনে টাউন বাসগুলো সমস্যায় পড়তে হয়। এছাড়া যানজটের কারনেও নির্ধরিত সময়ে গন্তব্যে পৌছতে পারে না। ফলে যাত্রীরা রুষ্ট হন। তাই ব্যবসা গুটিয়ে নেওয়া হয়েছে।

সিলেট নগরীতে গণপরিবহণ সার্ভিস চালু প্রসঙ্গে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, নাগরিকদের সেবার কথা বিবেচনা করে সিটি করপোরেশন ও নিটোল টাটার উদ্যোগে এবার বড় পরিসরে গণপরিবহন সেবা চালু হচ্ছে। আশা করছি এতে নগরবাসী সুফল পাবেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code