সুনামগঞ্জ সদরে স্থগিত কেন্দ্রে কেয়া জয়ী
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের সদর উপজেলায় স্থগিত হওয়া ২ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীন ভাবে একটানা ভোট গ্রহণ চলে। জাল ভোট প্রদানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে সদর উপজেলায় ২ টি কেন্দ্রে নির্বাচন কমিশনের নির্দেশনায় ভোট স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা।
সদর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটের ব্যবধানে কাছাকাছি হওয়ার কারণে নির্বাচনী আইন অনুযায়ী মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফলাফল স্থগিত রাখা হয়। ১০ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈদ্যুতিক পাখা প্রতিকে নিগার সুলতানা কেয়া পেয়েছিলেন ২২ হাজার ৩শ ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতিকে সাদিয়া বখত সুরভী পেয়ে ছিলেন ১৮ হাজার ৩৪ ভোট।
স্থগিত কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর ২২ হাজার ৮শ ৭৫ ভোট পেয়ে নিগার সুলতানা কেয়া বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদিয়া বখত সুরভী পেয়েছেন ১৮ হাজার ৭৯ ভোট। দুই কেন্দ্রে মোট ভোট কাস্ট হয়েছে ১১.৪৫ শতাংশ।
সহকারি রিটার্নিং কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা এ ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed