Main Menu

এভারেষ্টের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের এভারেস্ট অঞ্চলের একমাত্র বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন।

রোববার (২৪ এপ্রিল) সকালে লুকলা বিমানবন্দরে পার্ক করা আরও দুটি বিমানের ওপর এটি বিধ্বস্ত হলে আরও চারজন আহত হন। অবতরণ ও উড্ডয়নের জন্য সবচেয়ে কঠিন বিমানবন্দর হিসেবে এটির দুর্নাম রয়েছে। -খবর এএফপি ও হিন্দুস্থান টাইমসের।

রানওয়ে থেকে ছিটকে পড়ার সময় ৩০-৪০ মিটার দূরে থাকা দুটি হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। সঙ্গে সঙ্গেই সেটি বিধ্বস্ত হয়।

বিমানবন্দরের কর্মকর্তা ইমা নাথ আধিকারি এএফপিকে বলেন, বিমানের কো-পাইলট এবং একজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলেই মারা গেছেন। অপরদিকে এক পুলিশ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, অন্য এক পুলিশ কর্মকর্তা কাঠমান্ডুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, বিমানটি উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে দু’টি হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য কাঠমান্ডুতে পাঠানো হয়েছে। তিনি বলেন, কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা নিশ্চিত নয়।

Share





Related News

Comments are Closed