Main Menu

ওসমানীনগরে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে গাছ কাটার সময় গাছ থেকে পড়ে গিয়ে সোনাফর আলী (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ইছামতি গ্রামে ঘটনাটি ঘটে।

তিনি উপজেলার দয়ামীর ইউনিয়নের ইছামতি গ্রামের আবদুল হাসীমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি নিজ গ্রামে এক বাড়িতে গাছ কাটার জন্য গাছের ওপরে উঠেন। হঠাৎ করে তিনি গাছ থেকে পড়ে যান। স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং ময়না তদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed