আইন অনুষদের ভবন নির্মাণের দাবিতে জাবিতে মানববন্ধন
জাবি প্রতিনিধি: আইন অনুষদের জন্য নিজস্ব ভবন নির্মাণ করে ক্লাস রুম ও ল্যাব সংকট নিরসনের দাবীতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
আজ ১১ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় অমর একুশে পাদদেশে এই প্রতিবাদী মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শোভন রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুস্মিতা মরিয়ম, আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী খান মুনতাসির আরমান, ছাত্র ফ্রন্টের সংগঠক কনজ কান্তি রায় প্রমুখ।
সভাপতি সুম্মিতা মরিয়ম বলেন ”বিশ্ববিদ্যালয় আজকে কিভাবে অর্থ আয় করা যায় সেদিকে চিন্তা করছে কিন্তু একটি অনুষদের ক্লাস করার জায়গা নাই সেদিকে মনোযোগ দিচ্ছে না।”
মানববন্ধনে বক্তারা অবিলম্বে আইন অনুষদের ক্লাসরুম সংকট নিরসনের দাবী করেন।
মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাবি সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed