Main Menu

স্থগিত উপজেলায় ৫ মে, কেন্দ্রে ১৭ এপ্রিল ভোট

বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়ম ও আদালতের নির্দেশনায় যেসব উপজেলার ভোট স্থগিত হয়েছিল, সেখানে ৫ মে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

গতকাল বুধবার কমিশন সভা শেষে এ তথ্য সাংবাদিকদের জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি বলেন, ইসির নির্দেশনায় স্থগিত উপজেলাগুলোয় আগামী ৫ মে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে যেসব উপজেলার ভোট আদালতের আদেশে স্থগিত হয়েছিল, তার মধ্যে যেগুলোর নির্বাচনের বাধা কেটেছে, সেখানেও একই দিনে ভোট হবে।

তিনি জানান, অনিয়মের কারণে যেসব কেন্দ্রের ভোট বন্ধ হয়েছিল, সেখানে আগামী ১৭ এপ্রিল পুনঃভোট হবে।

এবার চার ধাপে ৪৬৫টি উপজেলায় নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করলেও ভোট হয় ৪১৮টিতে। একক প্রার্থী থাকায় ৩০টি উপজেলায় ভোটের প্রয়োজন পড়েনি।

বাকি ১৭ উপজেলার ভোট স্থগিত করা হয়। এরমধ্যে ১০টি আদালতের আদেশে এবং সাতটি ইসির আদেশে স্থগিত করা হয়।

প্রসঙ্গত, এবার পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পঞ্চম ও শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের পর।

Share





Related News

Comments are Closed