Main Menu

ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষের মতবিনিময়

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের সাথে মতবিনিময় করেছেন ইবনে সিনা হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ১০ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার বিকেলে ক্লাব কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- ইবনে সিনা হাসপাতাল সিলেটের ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, ইবনে সিনা ট্রাস্টের জিএম এ এন এম তাজুল ইসলাম, ব্যবস্থাপক (এডমিন) মো. তারিকুল ইসলাম, ব্যবস্থাপক (মার্কেটিং) মো. ওবায়দুল হক, রিকাবিবাজারস্থ ইবনে সিনার ইনচার্জ মামুন সরকার, কর্পোরেট মার্কেটিং ইনচার্জ মো. শাহেদ আলী, সিনিয়র মার্কেটিং অফিসার মো. শফিকুল ইসলাম। এছাড়াও প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সহ সভাপতি সাত্তার আজাদ, সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।

সভায় হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, জন্মলগ্ন থেকে ইবনে সিনা হাসপাতাল সেবার মানসিকতা নিয়ে পরিচালিত হচ্ছে। রোগীদের সর্বোচ্চ সেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ সবসময় সচেষ্ট। সেবার মান নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কখনো কোন আপোস করেননি, আগামীতেও করবেন না।

Share





Related News

Comments are Closed