Main Menu

পঞ্চগড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সিলেটের শিল্পী

বৈশাখী নিউজ ডেস্ক : রংপুর বিভাগের পঞ্চগড় জেলায় ৩৭তম বিসিএস ক্যাডার (প্রশাসন) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিয়েছেন সিলেটের কৃতি শিক্ষার্থী শিল্পী রাণী মোদক। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় জন্মগ্রহন করেন।

স্কুল ও কলেজ পর্যায়ে কৃতিত্বের সাথে উত্তীর্ন হয়ে তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরে এ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ ও রোগতত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন শেষে একই বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।

শিল্পী ৩৭তম বিসিএস পরীক্ষায় উর্ত্তীর্ন হয়ে রবিবার (৭ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিয়েছেন।

Share





Related News

Comments are Closed