দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর উপজেলার লাখপুর গ্রামে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে। তাকে রক্তাক্ত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। পরে ওই ছাত্রীকে গুরুতর অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করেন। একই এলাকার বীরেন্দ্র বর্মনের ছেলে লম্পট ইমন বর্মন (১৮) এ কাণ্ড ঘটিয়েছে বলে জানান ভিকটিমের স্বজনরা।
শিশুটির মা জানান, বুধবার সন্ধ্যায় তার দ্বিতীয় শ্রেনীতে পড়ুয়া মেয়ে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। পরে প্রতিবেশী লম্পট ইমন তাকে মুখ চেপে ধরে তার নিজ ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সে চিৎকার দিলে বা কারোর কাছে বললে তাকে মেরে ফেলবে বলে হুমকি দেয় ইমন। প্রথমে ভয়ে সে পরিবারের কাছে কোনো কিছু বলেনি। ঘরের ভিতর বসলে তার জামা-কাপড় রক্তাক্ত অবস্থায় দেখেন তার মা, তারপর এ ঘটনার কথা জানেন স্বজনরা।
এরপর ভিকটিম অচেতন হয়ে পরলে রাতেই চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পরে ঢাকা নিয়ে যাওয়া হয়। ধর্ষক ইমনকে উপযুক্ত শাস্তি দেয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান ধর্ষিতার বড় ভাই। সেই সাথে আর যেন কোনো বোন ধর্ষণের শিকার না হয়, সেদিকে সব মহলকে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানান।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. গোলাম সোহরাব হোসেন বলেন, ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসে। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, কোনো অবস্থাতেই শিশুটির রক্তক্ষরণ বন্ধ করা যাচ্ছে না। তাই উন্নত চিকিৎসার জন্য ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেরণ করা হয়েছে।
Related News
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More
অস্তিত্বহীন ‘নারীর’ প্রেমের ফাঁদে ইতালি প্রবাসী: খোয়ালেন ৭ লাখ টাকা!
বৈশাখী নিউজ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারী সেনা সদস্য সেজে প্রতারণার মাধ্যমে ইতালি প্রবাসীRead More



Comments are Closed