দক্ষিণ আফ্রিকায় খুন হলেন সিলেটের দুলাল
প্রবাস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্যের ভ্রাইবার্গ জেলায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দুলাল আহমদ (৪০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
সিলেট নগরীর মাছিমপুর এলাকায় তার বাড়ি। তিনি বেশ কয়েক বছর ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছিলেন। মঙ্গলবার রাতে ছুরিকাঘাতে তিনি নিহত হন।
নিহতের বাড়িতে এ খবর পৌঁছালে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। তিনি মাছিমপুর এলাকার মৃত সিদ্দেক আলীর ছেলে।
নিহতের চাচাতো ভাই সিলেট সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাক আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুই কন্যা সন্তানের জনক দুলাল ছয় ভাই ও তিন বোনের মধ্যে তৃতীয়। তিনি দক্ষিণ আফ্রিকা ব্যবসা করতেন।
তারা নিহতের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চালাচ্ছেন বলেও জানান তিনি।
Related News
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করাRead More
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপে গিয়ে ভাগ্য বদলের আশায় ভয়ংকর সমুদ্রযাত্রা। মৃত্যুঝুঁকি নিয়ে অনিরাপদ রাবারের নৌযানেRead More



Comments are Closed