সাংবাদিক হারিস মোহাম্মদ স্মরণে দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক হারিস মোহাম্মদ স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। বুধবার বেলা আড়াইটায় ক্লাব কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপশ দাস পুরকায়স্থ, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মনির, সহ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক মো. ইমরান আহমদ, নির্বাহী সদস্য সুব্রত দাস, শাহিন আহমদ, ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসীন, রাজেশ, আনোয়ার হোসেন প্রমুখ।
মাহফিলে দোয়া পরিচালনা করেন কুমারপাড়া ঝর্ণারপার জামে মসজিদের ইমাম নুরুল ইসলাম।
সিলেটের প্রবীন ও নির্লোভ সাংবাদিক দৈনিক দিনকালের সাবেক ব্যুরো প্রধান হারিস মোহাম্মদ ২০১০ সালের ৩ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন।
তিনি দীর্ঘ ৩২ বছরের সাংবাদিকতা জীবনে সিলেটের দৈনিক পত্রিকা সহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেন। তার কর্মনিষ্ট জীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ ও বিনয়ী। তিনি সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও সহ সভাপতি এবং পরবর্তীতে সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সিনিয়র সদস্য ছিলেন।
Related News
সিলেটের তরুণ-প্রতিভাবান সাংবাদিক তুহিন আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সিলেটভিউ২৪ডটকম’র সিনিয়র রিপোর্টার তুহিনুল হক তুহিনRead More
সাংবাদিক, শিক্ষাবিদ মহিউদ্দিন শীরুর মৃত্যু বার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেটের সুনামধন্য কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার সিলেট বেতারের নিয়মিত সাহিত্য আসরেরRead More



Comments are Closed