ছাতকে পল্লী সমাজের মানববন্ধন
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সৈয়দেরগাঁও ইউনিয়নের ব্রাক্ষনগ্রাম, চানপুর ও রামপুর পল্লীসমাজের উদ্যোগে নারীর প্রতি সমতা, সম-অংশীদারিত্ব ও নারীর ক্ষমতায়ন, নির্যাতন মুক্ত সমাজ গড়ার লক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় ছাতকের গোবিন্দগঞ্জে এ মানববন্ধন অনুষ্টিত হয়।
কর্মসূচি সংগঠক রাশিদা বেগমের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো: সামছুল হক, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা: সাদিকা বেগম, সমাজসেবক মো: আলমগীর হোসেন, মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্রাক কর্মকর্তা জয়দেব মন্ডল, শরীফ মিয়া, রাজীব রায়, কবিতা বেগম, মাহবুবা আক্তার,ব্র্যাক জেলা ব্যবস্থাপক মো: কায়েম উদ্দিন, পলীসমাজ নেত্রী রমিনা বেগম, মিনারা বেগম, আসমা বেগম, গুলবাহার বেগম, মনোয়ারা বেগম, পলীসমাজের সাধারন সদস্যগণ ও এলাকার নারী পুরুষ।
বক্তারা বলেন, নারীর অধিকার, সমতা ও সমঅংশীদারিত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন ও নির্যাতনমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে। নারীর অধিকার, সমতা ও সম-অংশীদারিত্ব ও নারীর ক্ষমতায়ন, নির্যাতনমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর জোর দিতে হবে।
বক্তারা আরও বলেন, নারী -পুরুষের সমতা প্রতিষ্ঠার মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে হবে। আমাদের কর্মের মাধ্যমে সমাজ ও বিশ্বকে বদলে দেওয়ার অঙ্গীকার করে সবাইকে একসাথে কাজ করতে হবে। একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্টার ক্ষেত্রে নারীর মতামতকে প্রাধান্য দিতে হবে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed