সিলেটে খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জে ভারতীয় খাসিয়ার গুলিতে মো. বাবুল মিয়া (১৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২২ মার্চ) সকালে উপজেলার দমদমা এলাকার ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে। বাবুল উপজেলার সীমান্তবর্তী তুরুং গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে উপজেলার দমদমা সীমান্তের ১২৬০ মেইন পিলারের দুই নম্বর সাব পিলার সংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন বাবুল। এসময় ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে দমদমা সীমান্ত ফাঁড়ি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে বলে জানান স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ওই যুবক সীমান্ত এলাকায় সুপারি বাগানে গেলে ভারতীয় খাসিয়ার গুলিতে তার মৃত্যু হয়। প্রায় দুই মাস আগে একইভাবে আরেক যুবক খাসিয়ার গুলিতে মারা যান।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed