সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
প্রবাসী ডেস্ক: সৌদি আরবে বুধবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- খুলনার বাঘেরহাটের মো. শাহীন ও ফেনী সদরের মো. সাইফুল ইসলাম। আহত ব্যক্তি হলেন- ফেনীর মোহাম্মদ তপন।
জানা গেছে, তারা ব্যবসায়িক কাজে রিয়াদ থেকে দাম্মাম যাচ্ছিলেন। স্থানীয় সময় ৩টার দিকে রিয়াদ দাম্মাম মহাসড়কের আল হারুব নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন বাংলাদেশি ইনভেস্টর ছিলেন এবং ২০১৮ সালে বাংলাদেশ সরকার তাকে সিআইপি মর্যাদা প্রদান করে। একই ঘটনায় নিহত হয়েছেন শাহীনের ম্যানেজার পাকিস্তানি নাগরিক খালেদ।-ইউএনবি
« এরশাদের ৯০তম জন্মদিন আজ (Previous News)
(Next News) প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মী হচ্ছেন নবীগঞ্জের নারীরা »
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed